1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লায় ৭টিতে আ’লীগ, ৪টিতে স্বতন্ত্র বিজয়ী,নতুন মুখ ৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৭৬ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামীলীগ ১১টিতেই দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও নৌকার মাঝি হিসেবে বিজয়ী হতে পেরেছে ৭ জন। আর ৪টি জয়লাভ করেছেন আওয়ামী স্বতন্ত্র প্রার্থীরা।
কুমিল্লায় এবারের নব নির্বাচিত ১১ জন এমপির মধ্যে ৬জনই প্রথম বারের মত এবার সংসদে যাবেন। পুরনো এমপিদের মধ্যে এবার নির্বাচিত হতে পেরেছেন ৫ জন। বেসরকারি ভাবে প্রকাশিত ফলাফল থেকে এ তথা জানা গেছে। জানা যায়, কুমিল্লা ১ দাউদকান্দি-তিতাস আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। কুমিল্লা-২ হোমনা ও মেঘনা আসনে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল মজিদ। কুমিল্লা-৩ মুরাদনগরেও স্বতন্ত্র নির্বাচন করে প্রথম বারের মত এমপি হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। কুমিল্লা-৪, জেলা উত্তর আ’লীগের সাংগঠনিক সম্পাদক  দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থী থেকে  আবুল কালাম আজাদ,কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মনপাড়া আসনেও স্বতন্ত্র থেকে প্রথম বারের মত এমপি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগ সদস্য আবু জাহের, কুমিল্লা-৬ সদর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে চতুর্থ বারের মত এমপি নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজি আ ক ম বাহা উদ্দিন বাহার। কুমিল্লা-৭ চান্দিনা আসনে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন ডা. প্রান গোপাল দত্ত্ব ।কুমিল্লা-৮ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা-১০ নাঙ্গলকোট,সদর দক্ষিণ ও লালমাই আসনে নৌকা প্রতীক নিয়ে পঞ্চম বারের মত এমপি নির্বাচিত হয়েছেন অর্থ মন্ত্রী আ ফ ম মোস্তাফা কামাল এবং কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনে পঞ্চম বারের মত নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক