1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লায় লাইসেন্স নাই ১০৭ ক্লিনিকের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৫১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলায় ১০৭টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। এর মধ্যে ৮৮টি প্রতিষ্ঠানের আবেদন লাইসেন্সের জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং ১৯টি প্রতিষ্ঠান একেবারে বন্ধ রয়েছে। লাইসেন্সপ্রাপ্ত মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৪৬৬টি। কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ১৭ উপজেলার ৫৭৩ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার। তিনি জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। যাদের লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অধিদপ্তর নির্দেশনা দিবেন- আর যাদের লাইসেন্স নাই তাদের বন্ধ করা হয়েছে। আমরা সকল প্রতিষ্ঠানকেই পর্যবেক্ষণে রাখছি- যাদের বিরুদ্ধেই নিয়মলঙ্ঘনের অভিযোগ আসবে আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো। আমাদের নিয়মিত অভিযান অব্যহত আছে।
জানা গেছে, পরিবেশ সনদ, নারকোটিক(মাদক) সনদ, ফায়ার লাইসেন্সসহ মোট ২১টি শর্ত পূরণের মাধ্যমে একটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ লাইসেন্স মিলে। তাছাড়া তারা কোন রোগীকে সেবা দিতে নিবন্ধিত হতে পারে না। আর এসব অনিবন্ধিত বা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের আড়ালেই অপচিকিৎসা ও ভুল চিকিৎসায় প্রাণহানির মতো ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ২০২৩ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় কয়েকটি ক্লিনিকে ভুল চিকিৎসার দায়ে প্রাণহানির ঘটনা সারাদেশে সামালোচিত হয়। পরে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নেয় স্বাস্থ্য বিভাগ।
কুমিল্লা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রইস আবদুর রব ক্ষোভ প্রকাশ করে জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেয়া উচিত। আমাদের আগে উচিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহন- কিন্তু দুঃখের বিষয় আমরা আগেই প্রতিষ্ঠান খুলে বসি। নতুন স্বাস্থ্য মন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন- আশা করি কুমিল্লার লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪ টি বেসরকারি ক্লিনিকও ডায়গনস্টিক প্রতিষ্ঠান রোগী সেবা প্রদানের জন্য পূর্ণাঙ্গ লাইসেন্স সংগ্রহ করতে পারেন নি। দাউদকান্দিতে লাইসেন্স নাই দশটির,লাকসামে লাইসেন্স নাই নয়টির, চৌদ্দগ্রামে লাইসেন্স নাই আটটির,নাঙ্গলাকোটে লাইসেন্স নাই সাতটির, মুরাদনগরে লাইসেন্স নাই চারটির,বরুড়ায় লাইসেন্স নাই পাঁচটির, বুড়িচংয়ে লাইসেন্স নাই একটির, ব্রাহ্মণপাড়ায় লাইসেন্স নাই পাঁচটির, তিতাসে লাইসেন্স নাই নয়টির,মেঘনায় লাইসেন্স নাই আটটির,মনোহরগঞ্জে লাইসেন্স নাই চারটির, লালমাইতে লাইসেন্স নাই ছয়টির,হোমনায় লাইসেন্স নাই পাঁচটির,চান্দিনায় লাইসেন্স নাই পাঁচটির এবং সদরে লাইসেন্স নাই একটির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক