1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ভাতিজাকে ফাঁসাতে মেয়ের গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৪০ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক//
ভাতিজাকে ফাঁসাতে নিজের মেয়েকে গলা কেটে হত্যা। কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজাকে ফাঁসাতে নিজের মেয়ে ছালমা আক্তারকে (১৪) গলা কেটে হত্যা করেছেন বাবা সোলেমান (৪০)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম. তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে এসব কথা জানান। এ ঘটনায় পরিকল্পনাকারী সোলেমানের উকিল শ্বশুর আব্দুর রহমান ও প্রতিবেশী খলিলকে আটক করেছে পুলিশ। তবে সোলেমান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম. তানভীর আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করতে গেলে বাদী ও আসামিদের কথায় গরমিল পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবা সোলেমানে, উকিল শ্বশুর আব্দুর রহমান ও প্রতিবেশী খলিল মাদরাসাছাত্রী ছালমার হত্যার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি আরও জানান, সোলেমানের সাথে ভাতিজা শাহ জালাল ও শাহ কামালের জমি নিয়ে বিরোধ রয়েছে। হত্যা মামলা দিয়ে ফাঁসিয়ে ভাতিজাদের জায়গা দখলের জন্য নিজ মেয়ে ছালমাকে হত্যা করেন সোলেমান। পরবর্তীতে গতকাল বুধবার সোলেমান তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে যে সংবাদ প্রচার করেন তা ছিল সাজানো নাটক। আটক দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, গত ২ অক্টোবর কুমিল্লার চান্দিনায় মাদরাসা ছাত্রী ছালমা আক্তারকে (১৪) গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছিলেন মেয়ের হত্যাকারী বাবা সোলেমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত