1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

কুমিল্লায় বরকত উল্লাহ বুলুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষাভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও বনানীসহ সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষাভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। রবিবার বিকালে মিছিলটি নগরীর রামঘাট এলাকা থেকে শুরু হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর- রশিদ ইয়াছিন। এসময় দক্ষিণ জেলা বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,মহানগর বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন,মাহাবুব চৌধুরী,সারোয়ার জাহান দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- শনিবার বিকালে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে বরকত উল্লাহ বুলুর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তিনি মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে নেমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন। এসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার ওপর হামলা করে। এতে বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকিসহ ৬জন আহত হন। হামলায় বুলুর মাথা ফেটে গেছে। তার স্ত্রীর হাত ভেঙে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ