1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষাবোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪০৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

নানা আয়োজনে কুমিল্লায় শিক্ষাবোর্ডের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
সোমবার (০৭) আগস্ট সকাল ১১ ঘটিকায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম এর নেতৃত্বে বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ নিয়ে বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বোর্ড অঙ্গনে বিভিন্ন জাতের ছাড়া রোপন করা হয়।
বৃক্ষরোপন অঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন- মনটি ছিল সাধারণ বাঙালী মায়ের চেয়েও কোমল। কিন্তু অন্যায়ের বিপক্ষে অনেকক্ষেত্রে ছিলেন স্বামীর চেয়েও কঠিন। দুঃখ-ক্লেশ সহ্যের পরিমাণ ছিল ধারণাতীত। কখনও বাঙালীর অবিসংবাদিত নেতার স্ত্রী, কখনও প্রধানমন্ত্রীর স্ত্রী, কখনও রাষ্ট্রপতির স্ত্রী; জীবনের সকল পর্যায়েই তিনি নিঃস্বার্থভাবে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্কটের সঙ্গী হয়ে, জীবনের চালিকাশক্তি হয়ে। আত্মকেন্দ্রিকতা বা আত্মসর্বস্বতা কখনও স্পর্শ করতে পারেনি এই নির্লোভ মহীয়সীকে। প্রচারবিমুখ এই মহীয়সী কাজ করে গেছেন নীরবে-নিভৃতে। হাসিমুখে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা সহ্য করে অভূতপূর্ব ধৈর্যের পরিচয় দিয়েছেন ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী এই মহীয়সী।
তিনি আর কেউ নন। তিনি হচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গমাতার ডাকনাম ছিল রেণু। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মিণী, মহীয়সী এই বঙ্গমাতা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, বিদ্যালয় উপ-পরিদর্শক কামরুলজ্জামান, কলেজ পরিদ্শক জহিরুল ইসলাম পটোয়ারী,পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোহাম্মদ অাসাদুজ্জামান,বিদ্যালয় পরিদর্শক প্রফসর অাজহারুল ইসলাম,বোর্ড উপপরিচালক (হি. ও নি.) মোহাম্মদ ছানাউল্ল্যাই, কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল খালেদসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত