1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রভাষক মুনা হত্যা মামলায় স্বামী ১দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কলেজশিক্ষক তাহমিনা আক্তার মুনা হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী সালাউদ্দিন সুমনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা ও দায়রা কোর্ট ১নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. হানিফ নিহত মুনার স্বামী সুমন সালাউদ্দিনের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
গত ৩০ আগস্ট রাত ১টায় মুনা কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় ভাড়াবাসায় অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা যান মুনা।
মুনার বোন জামাই মো. তারিকুল আলম অভিযোগ করেন, এটি একটি হত্যাকাণ্ড। তার স্বামী তাকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে মেরেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর মুনার বোন জামাই মো. তারিকুল আলম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত শেষে ৭ সেপ্টেম্বর নারী নির্যাতন দমন আইন-২০০০ এর অধীনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এর পর দিন গত ৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন মামলার প্রধান আসামি ও মুনার স্বামী সুমন।২০১৭ সালে সুমনকে বিয়ে করেন মুনা। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে স্থানীয় একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত