1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫৩৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন এবং সকালে লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক কাভার্ডভ্যান চালক। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (২৮), মো. সজিব (২৫) এবং কাভার্ডভ্যান চালক আবুল কামাল (৪২)।
বাখরনগরে দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাচ্ছিল। বাখরনগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দুজনেই মারা গেছেন। নিহতদের পরিবারের সদস্যরা থানায় এসেছে। তারা জানিয়েছে, একজনের নাম কামাল হোসেন (২৮) ও অপরজনের নাম মো. সজিব (২৫)। স্থানীয় সূত্রে জানতে পেরেছি, তারা দুজনই ধান ব্যবসায়ী। তাদের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে কুমিল্লার সদর দক্ষিণের লালমাই এলকায় ট্রাকের সাথে কাভার্ডভ্যানের ধাক্কায় মারা গেছেন আবুল কালাম (৪২) নামে কাভার্ডভ্যানের চালক। বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ভোরে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এসম কাভার্ডভ্যান চালক নিহত হয়। তার বাড়ি যশোর জেলার অভয়নগর।
অপরদিকে একই দিন দুপুরে অপর এক দুর্ঘটনায় দেবিদ্বারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক