1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

কুমিল্লায় পুলিশের সাথে গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ

একেএম শামছুল হক
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৬৮৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজীতে পুলিশের সাথে গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তারা ডেনমার্ক থেকে ফেরা এক প্রবাসী বাড়ি ফেরার পথে গাড়ি থামিয়ে ডাকাতি করছিল। এ ঘটনায় ঐ প্রবাসী ও এক পুলিশ সদস্য আহত হন। ঢাকা চট্ট্রগাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের মাটিয়ারা এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় (রবিবার)এ ঘটনা ঘটে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান,এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান,গোলাগুলিতে এসআই ইয়াছিন নামে এক পুলিশ সদস্যও আহত হয়েছে। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, ডেনমার্ক ফেরত এক প্রবাসী ফেণী যাবার পথে কুমিল্লার সদর দক্ষিণে মাটিয়ারা এলাকায় ডাকাতির কবলে পড়ে। এসময় পুলিশের একটি টহল দল তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দলের অন্য সদস্যরা পালিয়ে ‍যায়।
তিনি জানান,৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল ডাকাতিতে অংশ নেয়। তারা ভিকটিমকে কুপিয়ে আহতও করে। ভিকটিমকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়