1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মো: খায়রুল ইসলাম
  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫৬৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম (১১) ও জোবায়দুল ইসলাম স্বপ্নীল (১০) সম্পর্কে মামা-ভাগিনা। স্বপ্নীল তার পরিবারের সাথে পূজার বন্ধে ঢাকার বাসা থেকে নানার বাড়িতে বেড়াতে আসে। জাহিদুল পূর্ব বামপাড়া গ্রামের আবুল কালাম ভুইয়ার ছেলে এবং স্বপ্নীল মনতলী গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ীর পাশে পুকুর পাড়ে যায় জাহিদুল ও স্বপ্নীল। তারপর আর বাড়ি ফিরে আসে নি। স্থানীয় জসীম উদ্দিন বিকেলে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঙ্গলাকোট থানার পুলিশ কর্মকর্তা এসআই উজ্জ্বল জানান, পরিবারের সাথে কথা বলে জানতে পরেছি তারা দুজনেই সাঁতার জানতো না।
জাহিদুল ইসলাম স্থানীয় বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। জোবায়দুল ইসলাম স্বপ্নীল ঢাকার একটি মাদ্রাসায় ৩য় শ্রেণিতে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক