1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় নয় মাসের ব্যবধানে দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

লিটন মিয়া লাকু
  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে সড়ক দূর্ঘটনায় নেয়ামত উল্লাহ নিশাদ (১৯) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (১৯ জুন) রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে এক দুর্ঘটনায় মারা যায় সে। সে পৌর এলাকার লক্ষীপুর গ্রামের মৃত সালাহ উদ্দিনের ছেলে। এর ৯ মাস পূর্বে সৌদি আরবে কন্সট্রাকশন কাজ করতে গিয়ে তার জমজ ভাই সাইফুল ইসলাম (১৯) নিহত হয়। এ নিয়ে এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর নামক স্থানে ময়লা ফেলার ভ্যানের সাথে তার মটরসাইকেলটির ধাক্কা লাগে। ওই সময় মটরসাইকেল আরোহী নেয়ামত উল্লাহ নিশাদ গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়।

নেয়ামত উল্লাহ নিশাদের জমজ ভাই সাইফুল ইসলাম প্রায় ৯ মাস পূর্বে সৌদী আরবের একটি কন্সট্রাকশন ফার্মে কাজ করা অবস্থায় ভবনের ওপর থেকে পড়ে মারা যায়।

মীরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ কামাল উদ্দীন বলেছেন, দূর্ঘটনায় কবলিত মোটর সাইকেল ও ময়লার ভ্যানটি থানায় আনা হয়েছে। আহত মোটর সাইকেল চালক ও ভ্যান চালক দু’জনকেই স্থানীয়রা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা দিতে নিয়ে গেছে। এরপর থেকে আর কেউ আসেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত