1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লায় নতুন বই পেয়ে আনন্দে মুখরিত শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৫২৩ বার দেখা হয়েছে
  •  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নতুন বছরের প্রথম দিন প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলার ১৭টি উপজেলার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় জেলার বিভিন্ন স্কুলে বই উৎসব শুরু হয়। কুমিল্লার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ নতুন বই তুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন স্কুলে আগেই বই পৌঁছে গেছে। এদিকে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মুখরিত হয়ে ওঠে। তারা নতুন বইয়ের গন্ধ শুঁকে এবং পাতা উল্টে নতুন ঘ্রাণ নেয়। ২০২৪ সালের প্রথম দিনে কুমিল্লায় প্রায় ১ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ৮শত ৬০টি বই বিতরণ করা হবে। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও মাউশি কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, উৎসবের মধ্যদিয়ে আজ কুমিল্লার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে। এছাড়া জেলার ২ হাজার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৭শত ৪৬টি বেসরকারি কিন্ডার গার্টেনের ৭ লাখ ৩৩ হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লক্ষ ২১হাজার ৯৫৮টি বই বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক