1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

কুমিল্লায় তিনদিন ব্যাপী শচীন মেলা শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৮৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

প্রখ্যাত সংগীতজ্ঞ ও বহু জনপ্রিয় গানের স্রষ্টা শচীন দেববর্মণ স্মরণে কুমিল্লায় তিন দিনব্যাপী শচীন মেলা শুরু হয়েছে। শচীন দেববর্মণের ৪৮তম প্রয়াণ দিবসে এ মেলার আয়োজন করা হয়। শনিবার দুপুরে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শোভাযাত্রা, তারপর আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত নগরীর দক্ষিণ চর্থায় শচীন দেববর্মণের বাড়ির প্রাঙ্গণে এ মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। শচীন দেব বর্মণের বিষয়ে আলোচনা করেন লেখক ও গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, নারী নেত্রী পাপড়ি বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শচীনকর্তা রবীন্দ্র যুগে একটি ভিন্ন ধারা তৈরি করেছেন। তার গাওয়া লোকগীতি আজও মানুষের মুখেমুখে।
তিনি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল/রঙিলা রঙিলা রঙিলা রে/ কে যাস রে ভটির গাঙ বাইয়া/ শোন গো দখিন হাওয়াসহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। তার স্ত্রী মীরা দেব বর্মণ গীতিকার ছিলেন।
উল্লেখ্য, শচীন দেববর্মণ ১৯০৬ সালের ১অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার গোলপুকুরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ভারতে মৃত্যুবরণ করেন তিনি। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান। তার সন্তান রাহুল দেব বর্মণ উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিচালক ছিলেন। প্রখ্যাত শিল্পী আশা ভোঁসলে তার পুত্রবধূ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ