1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জিলানী হত্যাকাণ্ড: ঘাতক আরমান গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর পুরাতন চৌয়ারা বাজার এলাকায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় ২ বছর পর আরমান হোসেন (২৮) নামে এক ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। মঙ্গলবার তাকে গ্রেফতারের পর বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রীমার আদালতে প্রেরণ করা হলে সে জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে আরো ৮ জনের নাম প্রকাশ করেছে। তিনি জেলার উলুরচর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

পিবিআই জানায়, নগরীর চৌয়ারা গরু বাজার ছাড়াও রাজনৈতিক কারণে স্থানীয় যুবলীগকর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানীর সাথে আসামীদের বিরোধ চলে আসছিল। গ্রেফতারকৃত আসামি আরমান উক্ত গরুর বাজারে দীর্ঘদিন যাবত ডিউটিম্যান হিসেবে নিয়োজিত ছিলেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আরমান জানিয়েছে- ২০২০ সালের ১১ নভেম্বর সকাল ৭টার দিকে পুরাতন চৌয়ারা বাজারের একটি দোকানের পার্শ্বে ধারালো অস্ত্র দিয়ে আরমানসহ ঘাতকরা জিল্লুর রহমান চৌধুরী জিলানীকে এলোপাতারী কুপিয়ে ডান ও বাম হাতসহ দুই পায়ের বিভিন্ন স্থানে মারাত্মক কাটা জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এদিন সকাল ৮টার দিকে তিনি মারা যান।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, গ্রেফতার আরমান এ মামলার এজাহারভুক্ত আসামি না হলেও হত্যাকাণ্ডের পর থেকে সে আত্মগোপনে ছিল। তদন্তে এ হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে আসে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি সে এলাকায় এসে বিচরণ করতে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, চাঞ্চল্যকর এ মামলায় গ্রেফতার আরমানকে বুধবার আদালতে প্রেরণ করা হলে সে জিলানী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া অপর ৮ জনসহ পরিকল্পনাকারীদের নাম প্রকাশ করেছে। জবানবন্দির কপি পেলে পলাতকদের গ্রেফতার করা হবে। মামলার বাদী ইমরান হোসাইন চৌধুরী জানান, আমার ভাইয়ের হত্যাকাণ্ডের প্রায় দুই বছর অতিবাহিত হয়েছে। আগে যারা গ্রেফতার হয়েছেন তারাও জামিনে রয়েছেন। পিবিআই নতুন করে আরমানকে গ্রেফতারের পর আরো ৮ ঘাতকের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আশা করি পিবিআই শিগগির তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে এবং আমরা হত্যাকান্ডের বিচার পাবো।
এর আগে ২০২০ সালের ১১ নভেম্বর সকালে যুবলীগকর্মী জিলানীকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই ইমরান হোসাইন চৌধুরী বাদী হয়ে ২৪ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। ওই বছরের ১ ডিসেম্বর থেকে মামলাটি তদন্ত করছে পিবিআই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত