1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় খুনের ঘটনায় নবনির্বাচিত আরও এক কাউন্সিলর কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আরও এক নবনির্বাচিত কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল কুসিক এর ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক এবং সদ্য বিজয়ী কাউন্সিলর।

বুধবার (২৯ জুন) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদলাতের বিচারক আব্বাস উদ্দিনের কাছে জামিন চান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. জোছনা আক্তার নৈশর বুধবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালের ৩০ মার্চ কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার দুপক্ষের সংঘর্ষে হাজী আবদুল মতিন নামে একজনের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন বাবুলের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট চালায়।
পরে পলিন আক্তার নামের এক নারী কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে। ওই মামলায় হাজির হয়ে জামিন চাইতে গেলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কাউন্সিলর বাবুল ছাড়াও এ মামলায় আরও ১১ জন আসামি রয়েছেন।

এ নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মোট ৩ নবনির্বাচিত কাউন্সিলর কারাগারে রয়েছেন। এর আগে গত ২১ জুন কুসিক এর ১ ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়া এবং ৮নং ওয়ার্ড কাউন্সিলর একরাম হোসেন বাবু কুমিল্লা কোতয়ালি মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলায় জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত