1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লায় ইভিএম কঠিন, ব্যালটই ভালা’ভোট দিয়ে খুশি বৃদ্ধা সফেজা বিবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৯১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ইভিএম কঠিন, ব্যালটই ভালা’বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার ৭৫ বছর বয়সী সফেজা বিবি বলেন,’কম বয়সী মানুষের কাছে মেশিনে (ইভিএম) ভোট দেওন সহজ হইলেও আমরার কাছে কঠিন, আগেরটাই (ব্যালট পেপার) ভালা ছিলো।’ তবে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি হওয়ার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে নিজের এই অনুভূতির কথা জানান সফেজা বিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে কুমিল্লার ৫ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সবগুলি ইউনিয়নেই ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। তবে ভোট কিছুটা ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ করছেন ভোটাররা।
উপজেলার টামটা কেন্দ্রের ভোটার বিল্লাল হোসেন খান বলেন, ইভিএমে ভোট ধীরগতিতে হচ্ছে। অনেকেরই আঙ্গুলের ছাপ মিলছে না, আমারও মিলেনি। দুপুরের পর আবার আসতে বলছে। আমি কতোবার আসবো?
তার মতো আরো অন্তত ১০ জনের একই অবস্থা হয়েছে বলেও জানান তিনি। কুলসুম আক্তার (৫০) নামে আরেক ভোটার বলেন, সকাল ৮টায় কেন্দ্রে আসছি, সাড়ে ১১ টা পর্যন্ত ভোট দিতে পারিনি। ভোট খুব স্লো হচ্ছে, কখন বাড়ি ফিরতে পারবো জানি না। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফাজ্জল হোসেন জানান, বয়স্ক ভোটারদের ভোট দিতে কিছুটা দেরি হচ্ছে। কারো ফিঙ্গার মিলছে না, কেউ ভুল জায়গায় টিপছেন। তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে ৭/৮ মিনিট সময় লেগে যাচ্ছে। তবে তরুণরা দ্রুত সময়ে ভোট দিচ্ছেন।
এ কেন্দ্রের ১৭৬১ ভোটের মধ্যে সাড়ে ১১টা পর্যন্ত আড়াইশ ভোট সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক