1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৯৩৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতিত্ব করেন হাফেজ মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাতে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ,সাধারণ মানুষ।

ঈদ জামাত শুরু হওয়ার অনেক আগে থেকেই নানা প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে কেন্দ্রীয় ঈদগাহে আসতে শুরু করেন। নির্দিষ্ট সময়ের পূর্বেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। পরে সড়কেই জায়নামাজ বিছিয়ে ঈদ জামাতে শরিক হন অনেক মুসুল্লি।
ঈদুল ফিতরের জামাত শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও সিটি কর্পোরেশন এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদগুলোতে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। যথাক্রমে এসব মসজিদ ঈদগাহে সকাল ৮টা, সাড়ে ৮টা এবং ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় ।
এর মধ্যে সকাল সাড়ে ৮টায় রানীর বাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতিত্ব করবেন মাওলানা মনির হোসেনের। একই সময়ে মুনসেফ বাড়ি জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা মিজানুর রহমান। পুলিশ লাইন জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা শরফুদ্দিন। কালিয়াজুরী বড় মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা সাইদুর রহমান। জানু মিয়া জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা ফজলুল হক। মুন্সী বাড়ি জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা নুরুল ইসলাম। আড়াইওড়া শাহী ঈদগাহে ইমামতিত্ব করেন মাওলানা আলী হোসেন। দূর্গাপুর দিঘিরপাড় ঈদগাহে ইমামতিত্ব করেন মাওলানা ইমাম হোসেন। সার্ভে ইন্সটিটিউট জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা সিদ্দিকুর রহমান। শুভপুর শাহী ঈদগাহ ময়দানে ইমামতিত্ব করেন মাওলানা মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ঈদগাহে। এতে ইমামতিত্ব করেন মাওলানা শাহজালাল সিরাজী। একই সময়ে বাগিচাগাঁও বড় মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা আবুল হাসান রাজাপুরী। রেসকোর্স সুন্নিয়া জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা নুরুল্লাহ আল কাদেরী। কাসেমুল উলুম মাদরাসায় ইমামতিত্ব করেন মাওলানা মামুনুর রশিদ।
অপরদিকে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় রেসকোর্স নুর মসজিদে। এতে ইমামতিত্ব করেন মাওলানা আবুল হাসান। একই সময়ে কুমিল্লা জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতিত্ব করেন মাওলানা শাহাদাত হোসেন। দারোগা বাড়ি জামে মসজিদে ইমামতিত্ব করেন হাফেজ মাওলানা ইয়াসিন নুরী। ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহে ইমামতিত্ব করেন মাওলানা আনোয়ার হোসাইন।
প্রায় প্রতিটি মসজিদ-ঈদগাহের ঈদ জামাতেই বাংলাদেশসহ মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক