1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

করোনা: এ পর্যন্ত প্রাণ হারালেন ১৩৯ চিকিৎসক, ৩৪ সাংবাদিক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে শঙ্কা দিন দিন গভীর হচ্ছে। গত বছরের ৮ মার্চে আক্রান্ত ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবরের পর থেকে এ পর্যন্ত দেশে করোনায় ১০ হাজার ৮১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা। এই মৃত্যুর মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা সদস্য, আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাংবাদিক রয়েছেন।

দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩৯ জন চিকিৎসক ও ৩৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএর) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে ২ হাজার ৯১০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আর ১ হাজার ৯৯৮ নার্স এবং ৩ হাজার ২৯৫ স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছেন এই সময়ের মধ্যে।

গত বছরের ১৫ এপ্রিল করোনায় দেশে প্রথম একজন চিকিৎসক মারা যান। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দীন আহমদ (৪৭)। তার মৃত্যুর খবর চিকিৎসক সমাজসহ সব শ্রেণিপেশা ও সাধারণ মানুষের হৃদয় নাড়া দেয়, নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় এই ‘মানবিক ও গরিবের ডাক্তার’ খ্যাত এই চিকিৎসকের মৃত্যুতে। এরপর থেকে করোনায় চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হতে থাকে।

বিএমএর তথ্য বলছে, গত বছরের জুন মাসে মোট ৪৫ জন চিকিৎসক করোনায় প্রাণ হারিয়েছেন। ওই মাসের ৪ তারিখ সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই দিন পাঁচজন চিকিৎসক মৃত্যুবরণ করেছিলেন। যা ছিল সর্বোচ্চসংখ্যক চিকিৎসকের এক দিনে মৃত্যু।

বিএমএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৩ চিকিৎসক মারা গেছেন করোনায়। ফেব্রুয়ারিতে ১ জন, মার্চে ৩ জন এবং এপ্রিলে ৮ জন চিকিৎসক প্রাণ হারান।

এদিকে সাংবাদিকদের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’-এর তথ্য অনুযায়ী, করোনায় দেশে এ পর্যন্ত ৩৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও ১৪ জন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর তালিকায় রয়েছেন খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক