1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

করোনায় একদিনে প্রাণ হারিয়েছে প্রায় ১৪ হাজার মানুষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি অডেস্ক: করোনাভাইরাসে বিশ্বে ৩০ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। গত একদিনে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯০৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ কোটি ২১ লাখ ৫১ হাজার ৭৭৯৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ২১৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৮২ হাজার ৪৫৬ জন।

করোনায় বর্তমানে নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত ও ব্রাজিল। দুই দেশে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা। করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৬ লাখ ৯ হাজার ৪ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৭০ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন তিন লাখ ৭৮ হাজার ৫৩০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে সর্বাত্মক লকডাউন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক