1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিএনপির বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে
ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিএনপির বিক্ষোভ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

দখলদার ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়‌।

কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগমের নেতৃত্বে মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা সফিকুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, যুবদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুল, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা নাজমুল হাসান,রাসেল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ নারী, শিশু এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মানুষ মরছে। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় ভূলুণ্ঠিত হবে বিশ্ব মানবতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক