1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

আ’লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে- হাসনাত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে
আ’লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে- হাসনাত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

আওয়ামীলীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। গত ১৬ বছর আওয়ামীলীগ দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। আপনাদের রাজনৈতিক দলগুলোর উপরও অনেক নির্যাতন করেছে। আপনারা ঘরে ঠিকভাবে খাবারও খেতে পারেন নাই। সাপ্তাহের প্রতিদিনই কেটেছে আদালতে হাজিরা দিতে। কিন্তু অতন্ত দুঃখজনক কি করে আপনারা এত তারাতারি আওয়ামীলীগের নির্যাতনের কথা ভূলে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লার দেবীদ্বার পৌর মিলনায়তনে উপজেলাধীন আলিয়া ও ক্বওমী মাদ্রাসাসমূহের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ এসব বক্তব্য তুলে ধারেন।
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগকে যারা পুনর্বাসন করেছিলো, আওয়ামীলীগ ফিরে এসে তাদের হত্যা করেছিলো। সুতরাং আপনারা যারা মনে করেন আওয়ামীলীগ ফিরে আসলে আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, এটা ভুল ভাবছেন। মনে রাখবেন এই বাংলাদেশে হয়তো ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকবো। বাংলাদেশে যদি আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চান তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। যারা ভোটের জন্য আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন তারা জাতির সাথে বেইমানি করছেন। আপনারা আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা না করে, গত ১৬ বছরে তাদের অত্যাচারের বিচারের দাবিতে আওয়াজ তুলুন। আমরা আপনাদের সাথে প্রয়োজনে রাস্তায় নামবো।
তিনি আলেমদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগ শাহবাগ ও মতিজিল থেকে আলেমদের ক্লিয়ার করেছিলো, আল্লাহ তাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার করে দিয়েছে। এখন সময় এসেছে আলেম সমাজকে ঘুরে দাঁড়ানোর। একটি সময় ছিলো আপনারা কোরআন ও হাদিসের কথা বলতে পারতেন না। আপনাদেরকে শুধু নেওয়া হতো অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও মুনাজাতের জন্য। সমাজের গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত আপনারা মতামত দিতে পারতেন না, মতামত নেওয়া হতো সুদখোর, ঘুষখোর ও বাটপারদের। তাই আজ সমাজের এত অধঃপতন হয়েছে।
তিনি আরো বলেন, আলেমদের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আপনারা এখন বুক উঁচু করে সঠিক কথা বলেন। মসজিদ ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করুন। সমাজের গুরুদ্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দেন। সমাজব্যবস্থাকে অধঃপতনের হাত থেকে মুক্ত করতে হবে।
দেবীদ্বার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও প্রভাষক আল আমিনের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুলতানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমেদ, জয়পুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলমঙ্গীর হোসেন, দেবীদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মো. আশরাফুল আলম ওবাইদী, বৈসরকোট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তাবদুল হক, দেবীদ্বার দারুল উলুম মাদ্রসার মুহতামিম মাওলানা হাফেজ মো. আবু তাহের, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. ছালেহ আহমদ মুনিরী, ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা জালাল উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো. মোহতাদির যারিফ সিক্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান