1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

আপনাদের সঙ্গে আর দেখা হবে না’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফেসবুকে বন্ধু, স্বজন ও আত্মীয়দের কাছ থেকে শেষ বিদায় নেওয়ার একদিন পরই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের মুম্বাইয়ের ড. মানিশা যাদব (৫১)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছেন। এতে বলা হয়, গত সোমবার মারা যান ড. মানিশা যাদব। এর আগের দিন তিনি ফেসবুক পেজে লিখেছিলেন জীবনের শেষ কয়েকটি শব্দ।

ইংরেজিতে লেখা ওই শব্দগুলোর বাংলা অর্থ এরকম, ‘হতে পারে এটাই আমার জীবনের শেষ শুভ সকাল। হয়তো এই প্ল্যাটফরমে আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। নিজের যত্ন নেবেন সবাই। দেহ মরে যায়। আত্মা মরে না। আত্মা অমর।’

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা যান মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের চিকিৎসক ড. মনিশা যাদব। ৫১ বছর বয়সী এই চিকিৎসক শহরের সেওরি টিবি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ক্লিনিক্যাল ও প্রশাসনিক দায়িত্ব উভয়টিতেই দ্রুততার সঙ্গে মোকাবিলার জন্য সবার কাছে পরিচিত ছিলেন ড. মানিশা যাদব। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ভারতের মহারাষ্ট্রে এ পর্যন্ত কমপক্ষে ১৮ হাজার চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক