1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণা,দুইজন আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় একাধিক শিক্ষানবিশ আইনজীবীর কাছ থেকে প্রতারণা করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ায় ভুয়া আইনজীবী শ্যালক ও দুলাভাইকে আটক করেছে র‌্যাব। আটক দুজন হলেন কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকার মো.শামসুল হকের ছেলে মো. এহতেশামুল হক নোমান(৩৪) এবং তার শ্যালক বুড়িচং উপজেলার বাহেরচর এলাকার জাহিদ হাসান ভূঁইয়া (২১)।
সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মেজর সাকিব বলেন, মার্চ মাসের শুরুর দিকে র‌্যাব অফিসে একটা অভিযোগ আসে। তাতে উল্লেখ করা হয়, কয়েক শিক্ষানবিশ আইনজীবীকে পরীক্ষায় পাস করিয়ে দেয়ার নাম করে অ্যাডভোকেট পরিচয় দেয়া নোমান ও তার শ্যালক জাহিদ কয়েক ধাপে অর্ধকোটি টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষানবিশ আইনজীবীরা তাকে খোঁজা শুরু করেন। খুঁজে না পেয়ে র‌্যাব অফিসে অভিযোগ দেন তারা। পরে প্রযুক্তির সহায়তায় ওই দুজনকে শনাক্ত করে গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।
র‌্যাব কর্মকর্তা মেজর সাকিব বলেন,আটকের সময় ওই দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র,আইন সম্পর্কিত প্রশ্নপত্র ও উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, ভুয়া সার্টিফিকেট, হলফনামা,১টি এটিএম কার্ড,১টি চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রিনশট, ২টি পেনড্রাইভ,২টি আইনজীবী সম্বলিত মনোগ্রাম, ১টি কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম, ৫টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ