1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় চোর বলায় রুমমেটকে কুপিয়ে হত্যার পর মাটি চাপা,আটক ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার দুর্গাপুরের নোয়াপাড়া এলাকায় মঞ্জুরুল একটি ফার্মে ও নাহিদ লেবারের কাজ করতো। দুজনই ভাড়া থাকতেন। বেশ কিছুদিন পূর্বে মঞ্জুরুলের পকেট থেকে ১৫০০ টাকা পাওয়া যাচ্ছিল না। তাই মঞ্জুরুল সরাসরি নাহিদকে চোর দাবি করে। এবং সে স্থানীয়দের কাছে এ ঘটনা বলে। নাহিদের বাবা-মাকেও কল দিয়ে জানায়। এতে নাহিদ মঞ্জুরুলের ওপর ক্ষিপ্ত হয়ে যায়।
গত শুক্রবার রাতে মঞ্জুরুলকে ঘুমন্ত অবস্থায় নাহিদ মাথায় দা দিয়ে ছয়টি কোপ দিয়ে হত্যা করে। পরে তার লাশ কাবিলা এলাকার একটা কবরস্থানের পাশে পুঁতে ফেলে মাটি চাপা দেয় জানা যায়। ঘটনার তিনদিন পর সোমবার (১৬ জানুয়ারি) ঘটনায় জড়িত একজনকে আটকের পর সে দোষ শিকার করে পুলিশকে লাশের সন্ধান দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত যুবক রংপুরের বদরগঞ্জ থানার আলা মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম (২৬)। আটক যুবক রংপুরের তারাগঞ্জ উপজেলার মো. নাহিদ (১৮)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ঘটনার শুরু কয়েকদিন আগে। গতকাল বিকেলে আমাদের কাছে জিডি নিয়ে আসে নিহত মঞ্জুরুলের ভাই। পরে আমরা তার রুমমেটকে জিজ্ঞাসাবাদের জন্য আনি। তার কথায় সন্দেহ হলে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে সে আমাদের বিস্তারিত বলে। সে জানায় চোর বলাতেও তাকে হত্যা করেছে। পরে লাশ মাটি চাপা দিয়েছে। তার তথ্যের ভিত্তিতে আমরা মঞ্জুরুলের লাশ উদ্ধার করি।
তিনি জানান,লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। নাহিদ পুলিশ হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান