1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার টাউন হল মাঠে গণঅবস্থান কর্মসূচিতে মানুষের ঢল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে জড়ো হয়েছেন। ব্যানার ফেস্টুন হাতে আর স্লোগানে মুখরিত কুমিল্লা টাউন হল মাঠ।
বিএনপি আজ বুধবার ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে (সাংগঠনিক বিভাগ) গণ-অবস্থান কর্মসূচি দিয়েছে। সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সাংগঠনিক বিভাগ কুমিল্লায় কর্মসূচি শুরু হয়েছে। টাউন হল মাঠের পূর্ব-উত্তর কোণে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ আসন গ্রহণ করেছে। আর মাঠ জুড়ে চেয়ার বসার পাশাপাশি দাঁড়িয় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।
বর্তমান সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় কর্মসূচি। গণ-অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সড়কের মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনসহ ৫টি ইউনিট নিয়ে গঠিত কুমিল্লা বিভাগীয় নেতৃবৃন্দ।
গণঅবস্থান কর্মসূচী সফল করতে সকাল থেকে কুমিল্লা মহানগর,উত্তর ও দক্ষিণ জেলাসহ চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা মিছিলসহকারে টাউন হল মাঠে এসে জড়ো হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ