1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

হোমনায় মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭ বার দেখা হয়েছে

আইয়ুব আলী, হোমনা

কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে
সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,হোমনা থানা,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল,সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার সকাল ৮ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন
করা হয়। এতে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে
১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ওসি
মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,খন্দকার হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন। উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মাঠে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ