1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

জেসিআই’র সম্মাননা পেলেন জাগ্রত মানবিকতা’র ডা. তাহ্সীন বাহার সূচনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

‘টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সন্স (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করেছে আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)বাংলাদেশ।
এবারের আয়োজনে পার্সোনাল একম্পিলশমেন্ট ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছেন ‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা।
শুক্রবার রাতে কক্সবাজারের সী পার্ল বিচ রিসোর্টে দুই দিনব্যাপী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ ও জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, ‘টিওওয়াইপি একটি বৈশ্বিক পুরস্কার। প্রতি বছর পৃথিবীর একশর বেশি দেশে এ পুরস্কার দেওয়া হয়। নানা ক্ষেত্রে অবদানের মধ্যদিয়ে দেশের এগিয়ে যাওয়ায় ভূমিকা রাখা তরুণদের এ স্বীকৃতি দিয়ে থাকি। সংস্থাটি দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’
জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন। যা তরুণ নেতৃত্ব বিকাশে সক্রিয় অবদান রাখে। বর্তমানে ১০৫টিরও বেশি দেশে এ সংগঠনের প্রায় ২ লাখ সক্রিয় সদস্য আছে।
জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় প্রতিবছর ১০ তরুণকে এ পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ