1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

তেলের দামে দুশ্চিন্তা নেই,দেশের দায়িত্বে শেখ হাসিনা- অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

এখন ইউক্রেন যুদ্ধ হচ্ছে,আমাদের দেশের তেলের দাম বেড়ে গেল, দেশে হই চই শুরু করল, তেলের দাম বেড়ে গেল, খাবারের দাম বেড়ে গেল, কি হবে ? কি হবে ? কিন্তু আমার ভেতরে কোন দুশ্চিন্তা নাই, কারন দেশের দায়িত্বে আছেন শেখ হাসিনা। তিনি সব জানেন,তিনি আমাদের সমস্ত সমস্যার কথা জানেন, উনি সব সামলাবেন,আমি ওনার হাতে সব দায়িত্ব দিয়ে বসে আছি।
বৃহস্পতিবার সকাল ১১টায় দেবীদ্বার উপজেলার দুয়ারিয়া আব্দুল গফুর(এজি) মডেল একাডেমির মাঠে আয়োজিত শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবাল ওই বক্তব্য তুলে ধরেন।

গৌরব ৭১’র আয়োজনে এবং শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইন্ক) দেবীদ্বার শাখার সহযোগীতায় আয়োজিত কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় দুয়ারিয়া আব্দুল গফুর(এজি) মডেল একাডেমির অধ্যক্ষ মো. আবু সেলিম ভূইয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা আইডিয়াল কলেজ’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইন্ক) শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনার বাংলা কলেজ’র অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্ত্তী, দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, বড়শালঘর এবিএম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ আব্দুল খালেক, প্রভাষক সফিকুল ইসলাম প্রমূখ।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবার কোভিড-১৯ নিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃতার কথা বলতে যেয়ে সাফল্যের ব্যাখা দিয়ে তিনি বলেন, বাংদেশে বিদেশের বড় বড় পত্রিকায় বড় বড় আর্টিকেল ছাপা হল,বাংলাদেশে কত লোক মারা গেল, কেউবা বলেন,২ মিলিয়ন,কেউবা বলেন ৪ মিলিয়ন। সব মিলিয়ে ১০ হাজারও মারা যায়নি। শেখ হাসিনা দ্রুত টিকাদানে সব সামলে নিলেন।
তিনি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশে প্রেক্ষাপট নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে যেয়ে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ একই জিনিস আসলে। পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে একটি রাষ্ট্র এবং একটি দেশের মানুষের নাম এক সাথে উচ্চারন করা যায়। একটার বদলে আর একটা উচ্চারন করা যায় না।
অধ্যাপক ড.মুহাম্মদ জাফর ইকবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবিতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে,সেটা নাম ফেইজবুক,ফেইজবুকে অনেক সময় নষ্ট হয়,এন্ড্রোয়েড মোবাইল ফোন এর মূল প্রাণ। তোমরা যেহেতু নতুন প্রজন্মের মানুষ তাই নতুন টেকনোলজি তোমাদের হাতে থাকবে। কিন্তু তোমরা খেয়াল রাখবে এই যে নতুন প্রযুক্তি তারা কিন্তু তোমাদের ব্যবহার করে। তোমরা চেষ্টা করবে প্রযুক্তি ব্যবহার করতে,তোমাদের যেন ব্যবহার না করতে পারে। আর তোমাদের বই পড়ায় বেশী বেশী আগ্রহী হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল