1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুসিক নির্বাচনে রিফাত – সাক্কু পাল্টা পাল্টি অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫১৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুনীূতির অভিযোগ এনেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। নির্বাচিত হলে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন তিনি। এর পাল্টা অভিযোগ করে মনিরুল হক সাক্কু বলেছেন, আমি চোর হলে রিফাত বড় চোর। রিফাত হো আর ইউ? উনি কি জজ? সরকার না প্রধানমন্ত্রী।

সীমা মনোনয়ন পেলে রিফাত তো আমার পিছে থাকতো। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপ ছড়িয়ে পড়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে।
ভোটের বাকি ১২ দিন। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শুক্রবার সকালে নগরীর জাঙ্গালিয়া এলাকায় পরিবহন মালিক সমিতি সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

এ সময় অভিযোগ ছোড়েন তার প্রাধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দিকে। তিনি বলেন, সিটি করপোরেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। সৎ হলে তথ্যপ্রমাণ নিয়ে টাউন হল মাঠে বসতে সাক্কুকে চ্যালেঞ্জ ছুড়ে দেন রিফাত।

নগরীর ২০ নং ওয়ার্ডে উনাইসার মোড়ে পথসভা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বসবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দুর্নীতি করলে তা দেখার জন্য সংশ্লিষ্ট সংস্থা আছে। আরফানুল হক রিফাত আমার বিচার করার কে?

নগরীর চর্থা এলাকায় নির্বাচনী প্রচারকালে আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। তিনি অভিযোগ করেন সাক্কু-রিফাত দুজনেই দুর্নীতিতে জড়িত।
কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। প্রচার শেষ হবে ১৩ জুন রাত ৮টায়। ১৫ জুন ভোটগ্রহণ। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ