1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বারে এতিম ও অসহায় পরিবারের মাঝে স্বেচ্ছাসেবকলীগের খাদ্য ও নগদ অর্থ সহায়তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬৯৫ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দেবীদ্বারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সাবেক সদস্য সচিব মোঃ মিজানুর রহমান’র নিজস্ব অর্থায়নে এতিম ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার বড় আলমপুর, ভিংলাবাড়ি সহ বিভিন্ন ওয়ার্ডের এতিম ও অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে ওই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সুলতান আহমেদ, মোঃ আশিকুল হক জয়, মোঃ ইউনুছ, রানা, বাবুল, ডালিম ও ছাত্রলীগ নেতা ইসতিয়াক রাশেদ প্রমুখ।

দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব ও উপজেলা সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র দিকনির্দেশনায় এতিম ও অসহায় পরিবারের পাশে আমি দাঁড়িয়েছি। আমি সবসময় অসহায় গরীব দুঃখী এই মানুষগুলোর পাশে থাকতে চাই। কেননা আমার রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা।

তিনি আরো বলেন, দেবীদ্বার উপজেলায় করোকালীন সময় থেকে কুইক রেসপন্স স্বেচ্ছাসেবক টিম এখনো কাজ করে যাচ্ছে। আমাদের এই টিমের মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই টিম সবসময় প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন