1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বারে বাংলালিংক টাওয়ার থেকে কাজ শেষ করে নামতে গিয়ে ফসকে পড়ে মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৫৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেবীদ্বারে বাংলালিংক মোবাইল টাওয়ারে কাজ করতে যেয়ে টাওয়ার থেকে ফসকে পড়ে তারেকুর রহমান(২৪) নামে বাংলালিংক কোম্পানীতে কর্মরত এক টেকনেশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবীদ্বার পৌর এলাকার পানুয়ারপুল বাংলালিংক মোবাইল টাওয়ার থেকে পড়ে।

প্রত্যক্ষদর্শি ও সহকর্মীরা জানান, পানুয়ারপুল বাংলালিংক মোবাইল ফোন টওয়ারের কিছু ত্রæটিজনিত সমস্যা ছিল, প্রচন্ড রোদের তাপ উপেক্ষা করে টেকনেশিয়ান তারেকুর রহমান প্রায় ৭০ ফুট টাওয়ারের উপর উঠে সেগুলো নিরসনে একাই সমাধান করেন এবং কাজ সেরে নামার সময় পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত বাংলালিংক কোম্পানীর কর্মরত টেকনেশিয়ান তারেকুর রহমান নাটোর জেলার সিংরা উপজেলার মধ্যবাশবাড়ি গ্রামের মোঃ জয়নাল আবেদিনের একমাত্র পুত্র।

নিহত তারেকুরের সহকর্মী ড্রাইভ টেষ্ট ইঞ্জিনিয়ার রাজু আহমেদ ও আলমগীর হোসেন জানান, তারা কসবা এলাকায় যাওয়ার পথে তারেকুরকে পানুয়ারপপুল টাওয়ারের পাশে নামিয়ে যান। ওখান থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা হয়,- টাওয়ারের কাজ শেষ তখন তাকে টাওয়ার থেকে নেমে আসার কথা বলেন। ফিরে এসে দেখেন তার মরদেহ।

সেল ফোনে নাটোর তার পরিবারের সাথে কথা বলার সময় তরিকুলের খালাতো ভাই জানান, দূর্ঘটনার সংবাদ পেয়েছেন। স্বজনরা দেবীদ্বারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তিনি আরো জানান, তারেকুর তার বাবার এক মাত্র পুত্র সন্তান তার দুই বোনও রয়েছে। সামনের মাসে ছুটিতে আসার কথা ছিল, তার বিয়ের বিষয়টিও পরিবারের পক্ষ থেকে পাত্রি পক্ষের সাথে পাকা হচ্ছিল।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, নিহতের মরদেহ ছোরতহাল রিপোর্ট তৈরী করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রক্রিয়া চলছে। তার স্বজনেরা আসলে তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন