1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহ ১১৬ কেন্দ্রের সব কটিতে জয়ী কুমিল্লায় এগিয়ে বিএনপি চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও দেবিদ্বারে শাপলাকলি দেবীদ্বারে জাল ভোট দেওয়ার অভিযোগ নিজ কেন্দ্র গোপালনগর উচ্চ বিদ্যালয় ভোট দিলেন হাসনাত আব্দুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের পদন্নোতি পেয়ে ডিএমডি হলেন আনিছ, প্রশাসনিক সুজন মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর

কুমিল্লায় পথের কাটা’ সরিয়ে দিতে সৎ ছেলেকে হত্যা করেন বাবা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৫৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী সংলগ্ন তারাপুর থেকে অপহরণের পর সাত বছরের শিশু আরাফাত হোসেন বাপ্পিকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই শিশুর সৎ বাবা সেলিম প্রকাশ রুবেলকে গ্রেপ্তার করার পর তিনি আদালতে বাপ্পি হত্যার দায় স্বীকার করেছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন,সেলিম আদালতে বলেছেন, নিজ ছেলের কথা চিন্তা করে পথের কাটা সৎ ছেলেকে সরিয়ে দিতে তিনি একাই বাপ্পিকে হত্যা করেছেন।’
সেলিম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাজোর গ্রামের ফজলু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল সকালে বাপ্পীকে তার মামার বাড়ি সদর দক্ষিণ মডেল থানাধীন তারাপুর গ্রাম থেকে অপহরণ করেন তার সৎ বাবা সেলিম। পরে সে তার বাড়ির অদূরে ধনাজোরা গ্রামের জলাশয়ে নিয়ে বাপ্পীর গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ পানিতে ডুবিয়ে রাখেন।
এ ঘটনার পর বাপ্পীর নানা জালাল মিয়ার কান্নাকাটি দেখে ঘাতক সেলিম গত ১৭ এপ্রিল সেই মরদেহ গুম করার ঘটনাস্থল দেখিয়ে আত্মগোপনে চলে যান। ওই রাতে পুলিশ উপজেলার ধনাজোর গ্রামের একটি জলাশয় থেকে শিশু বাপ্পীর মরদেহ উদ্ধার করে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, গোপন সংবাদের বুধবার দিবাগত গভীর রাতে ঘাতক সেলিমকে উপজেলার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে (সেলিম) জানিয়েছে, তার নবজাতকের মাথায় শিশু বাপ্পি আঙ্গুল দিয়ে চাপ দেয়। এতে রাগান্বিত হয়ে তিনি শিশু বাপ্পিকে চড় মারেন। এ নিয়ে নিহত বাপ্পির নানীর সাথে তার ঝগড়া হয়।
তখন তার মনে ক্ষোভের সৃষ্টি হয়। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তা করে পথের কাটা সরিয়ে দিতে বাপ্পীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহ ১১৬ কেন্দ্রের সব কটিতে জয়ীকুমিল্লায় এগিয়ে বিএনপি চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও দেবিদ্বারে শাপলাকলিদেবীদ্বারে জাল ভোট দেওয়ার অভিযোগনিজ কেন্দ্র গোপালনগর উচ্চ বিদ্যালয় ভোট দিলেন হাসনাত আব্দুল্লাহমঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপিদেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের পদন্নোতি পেয়ে ডিএমডি হলেন আনিছ, প্রশাসনিক সুজনমুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর