1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃদ্ধার শেষ ভরসা ছিলো নাতী, দেবীদ্বারে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমানের কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া এএসপি শাহীন কক্সবাজার আনন্দ ভ্রমণে গিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরলেন দেবীদ্বারের সীমা দুর্গাপূজা ঘিরে দেবীদ্বারে রাস্তা নির্মান করেছেন সাংবাদিক এ আর আহমেদ দেবীদ্বারে দিনমজুর সফিক হত‍্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় সন্ধ্যা থেকে মধ্যরাতে পুলিশের অভিযানে ৪১৫ জন আটক দেবীদ্বারে পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ:

বৃদ্ধার শেষ ভরসা ছিলো নাতী, দেবীদ্বারে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমানের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে নানীর বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমান হোসেন নামে এক যুবকের।
ঘটনাটি ঘটে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাস ষ্ট‍্যাশন সংলগ্ন অটো ব্রীকস ফিল্ডের সামনে।
কোম্পানীগঞ্জগামী যাত্রিবাহী একটি সিএনজি চালিত অটো রিক্সাকে কুমিল্লামুখী অকটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ওই সিএনজিটি সিটকেপড়ে দূর্ঘটনা ঘটে। দূর্টনায় যাত্রী আরমান ঘটনাস্থলে নিহত হন এবং অজ্ঞাত চালক আহত হন।

দূর্ঘটনার পর প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দু’পাশে শত শত জান ও মাল পরিবহন আটকে যাওয়ায় সাধারন যাত্রীরা দূর্ভোগে পড়েন। সকাল ১০ টায় দেবীদ্বার থানাপুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।
নিহত আরমান হোসেন (২৪) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র। আরমান পেশায় একজন হোন্ডা মিকানিক্স ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, আরমানের নানার বাড়ি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। নিহত আরমান সিলেট থেকে ট্রেনযোগে কুমিল্লা আসেন, কুমিল্লা থেকে সিএনজি যোগে নানার বাড়ি আসার পথে চরবাকর এলাকায় এ দূর্ঘটনায় আরমান নিহত হন। আরমানের নানী রাবেয়া খাতুন (৭০) লাশের পাশে বসে কন্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, তার স্বামী, পুত্র নেই। ২ মেয়ের বিয়ে হয়ে যায়। তার ভরন পোষন করতেন নাতী আরমান। শেষ ভরসাটাও শেষ হয়ে গেল। তিনি আরো জানান, তার নাতী আরমানের ৩ বছর বয়সী আরিয়ান নামে এক পুত্র সন্তান রয়েছে। নাতবৌ স্বপ্না বর্তমানে ৭ মাসের গর্ভবতী।

এ ব‍্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ এবং দূর্ঘটনায় কবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
বৃদ্ধার শেষ ভরসা ছিলো নাতী, দেবীদ্বারে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমানেরকুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিনপ্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলামকুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া এএসপি শাহীনকক্সবাজার আনন্দ ভ্রমণে গিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরলেন দেবীদ্বারের সীমাদুর্গাপূজা ঘিরে দেবীদ্বারে রাস্তা নির্মান করেছেন সাংবাদিক এ আর আহমেদদেবীদ্বারে দিনমজুর সফিক হত‍্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনকুমিল্লায় সন্ধ্যা থেকে মধ্যরাতে পুলিশের অভিযানে ৪১৫ জন আটকদেবীদ্বারে পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহদেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: