1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া এএসপি শাহীন কক্সবাজার আনন্দ ভ্রমণে গিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরলেন দেবীদ্বারের সীমা দুর্গাপূজা ঘিরে দেবীদ্বারে রাস্তা নির্মান করেছেন সাংবাদিক এ আর আহমেদ দেবীদ্বারে দিনমজুর সফিক হত‍্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় সন্ধ্যা থেকে মধ্যরাতে পুলিশের অভিযানে ৪১৫ জন আটক দেবীদ্বারে পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লায় মুচলেকা দিয়ে ৪৫১ জন কিশোরকে, অভিভাবকদের কাছে হস্তান্তর দেবীদ্বারে ভেল জাল তুলতে গিয়ে সাপের কামড়ে জেলের মৃত্যু দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া এএসপি শাহীন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে
কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া এএসপি শাহীন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন:

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ স্বীকৃতি দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন, বুদ্ধিমত্তা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গত সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে) মো. কামরুজ্জামান এবং শ্রেষ্ঠ সার্কেল (দ্বিতীয়) হিসেবে দেবীদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন নির্বাচিত হন। এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (দ্বিতীয়) হিসেবে দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম নির্বাচিত হন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে অর্থ পুরস্কারের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন সার্কেলের অফিসার ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া এএসপি শাহীনকক্সবাজার আনন্দ ভ্রমণে গিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরলেন দেবীদ্বারের সীমাদুর্গাপূজা ঘিরে দেবীদ্বারে রাস্তা নির্মান করেছেন সাংবাদিক এ আর আহমেদদেবীদ্বারে দিনমজুর সফিক হত‍্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনকুমিল্লায় সন্ধ্যা থেকে মধ্যরাতে পুলিশের অভিযানে ৪১৫ জন আটকদেবীদ্বারে পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহদেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ:কুমিল্লায় মুচলেকা দিয়ে ৪৫১ জন কিশোরকে, অভিভাবকদের কাছে হস্তান্তরদেবীদ্বারে ভেল জাল তুলতে গিয়ে সাপের কামড়ে জেলের মৃত্যুদাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫