1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে নারী সাংবাদিকের উপর হামলা: র‍্যাবের অভিযানে হামলাকারী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৭১ বার দেখা হয়েছে
দেবীদ্বারে নারী সাংবাদিকের উপর হামলা:  র‍্যাবের অভিযানে হামলাকারী গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক যুগান্তরের নারী সাংবাদিক আঁখিনুর আক্তারের উপর হামলা করেছে মাদক ব্যবসায়িরা। রাতেই অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১, সিপিসি-২, কুমিল্লা।
মামলা সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে আঁখিনুর আক্তার। তিনি দৈনিক যুগান্তরে ঢাকা সিটি প্রতিনিধি হিসেবে কাজ করার সুবাধে ঢাকায় থাকেন, একমাত্র বড় বোন লাকি আক্তার থাকেন শশুর বাড়িতে। তাদের মা রফেজা বেগম গ্রামের বাড়িতে থাকেন। পাশ্ববর্তী বাড়ির সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে সুমন চন্দ্র দাস ও তার স্ত্রী ভাগ্য রানী দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জরিত। সাংবাদিকের মা একা বাড়িতে থাকার সুযোগে তাদের বসত ঘরে মাদক রেখে ব্যবসা চালিয়ে যেতে চায় মাদক ব্যবসায়ি সুমন। সে কারনে সুমন ওই নারী সাংবাদিকের মাকে চাপ প্রয়োগ করে তাদের ঘরে মাদক রাখতে। সাংবাদিক আঁখিনুর আক্তারের মা রফেজা বেগম এতে রাজি না হওয়ায় তাকে গালমন্দ করে এবং মারধর করতে আসে মাদক ব্যবসায়ি সুমন চন্দ্র দাস। বিষয়টি জানতে পেয়ে সাংবাদিক আঁখিনুর আক্তার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে এতে মাদক ব্যবসায়ি সুমন আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার বিকালে সাংবাদিক আঁখিনুর আক্তার ও তার বড় বোন বাড়িতে আসলে মাদক ব্যবসায়ি সুমন তার দলবল নিয়ে তাদের উপর হামলা চালায় এবং তাদেরকে মারধর করে। ওই ঘটনায় রোববার বিকালে সাংবাদিক আঁখিনুর আক্তার বাদী হয়ে মাদক ব্যবসায়ি সুমন চন্দ্র দাস, তার স্ত্রী ভাগ্য রানী দাস, বড় ভাই উত্তম চন্দ্র দাস ও বড় ভাইয়ের স্ত্রী রিতা রানী দাসকে করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২৫। মামলার পরপর রাতেই অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১, সিপিসি-২, কুমিল্লা।
এ ব্যাপারে র‍্যাব- ১১, সিপিসি- ২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাতেই qদেবীদ্বার উপজেলার রাজামেহার থেকে গ্রেফতার করা হয় সুমন চন্দ্র দাসকে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত