1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় নোংরা পরিবেশে জন্য এক প্রতিষ্ঠানকে সিলগালাসহ আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৯৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোমল পানীয়র (সফট ড্রিংকস) পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে সিলগালাসহ আরও দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল (১৩ মার্চ) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লার সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলাম,প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান। সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ আনিছুর রহমান।

এ বিষয়ে বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ বলেন,কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর মিজান অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড দীর্ঘদিন ধরে নোংরা, অস্বাস্থ্যকর এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে সফট ড্রিংকস পাউডার উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। তাই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানে থাকা আনুমানিক সাড়ে তিন লাখ টাকার মালামাল জব্দ করা হয়।’
উপপরিচালক কে এম হানিফ বলেন, একই এলাকার মিয়াজি অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত চাল পণ্য মোড়কজাত ও বাজারজাত করে এবং বিএসটিআই ভেরিফিকেশন সনদ ছাড়াই ট্রাকওয়ে ব্রিজ স্কেল বাণিজ্যিক কাজে ব্যবহার করছিল। তাই এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।বে ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের আরেক প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই চাল, বিস্কুট, ব্রেড, কেক, ফার্মেন্টেড মিল্ক, রসমালাই মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। তাই ওই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন