1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বারে ভিখারীর প্রাণ গেল ট্রাক্টরের চাকায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৯ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভিখারীর। ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ ফেব্রæয়ারী) বেলা ১ টা ২৫ মিঃ-এ। কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকার ‘রাসেল ব্রীকস ফিল্ডের’ সামনে। নিহত ভিখারী ফিরোজা বেগম(৬৫) দেবীদ্বার পৌর এলাকার বারেরা (খোদাইচর) গ্রামের কাদির বক্সের বাড়ির মৃত: ছিদ্দিকুর রহমানের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজ শুরুর ৫ মিঃ পূর্বে চরবাকর এলাকার ‘রাসেল ব্রীকস ফিল্ডের’ সামনে একটি দ্রুতগামী ট্রাক্টরের চাঁপায় পিষ্ট হয়ে ফিরোজা বেগম(৬৫) নামে এক ভিখারী ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি। স্থানীয় মসজিদের মুসুল্লিরা জুম্মার নামাজ আদায় করে বের হয়ে তাকে সড়কে মৃতবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯’র সেবা নম্বরে ফোন করলে পুলিশ মীরপুর হাইওয়ে ঘটনাস্থলে আসেন। নিহতার চাচাতো ভাই শহিদ মিয়া জানান, ফিরোজা বেগম জন্মগত বুদ্ধি প্রতিবন্ধী ও একজন সহজ সরল প্রাকৃতির ছিলেন। পারিবারিক জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। নিজ পিতার পৈত্রিক বসতবাড়িতে বসবাস করতেন। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে বড় ছিলেন। তার এক মাত্র ভাই রফিকুল ইসলামও মানষিক প্রতিবন্দী ছিলেন এবং কয়েক বছর পূর্বে সড়ক দূর্ঘটনায় মারা যান।তবে এসময় নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক নিকটাত্মীয় বলেন, ব্রীকস ফিল্ডের মাটি বহনকারী ঘাতক ট্রাক্টরটি পুলিশ ইচ্ছে করলে আটক করতে পারতেন।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেম ধন জানান,আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে নিহতার লাশ উদ্ধার করে ছোরতহাল রিপোর্ট তৈরী করি। পরে স্বজনদের অনুরোধে ফিরোজা বেগমের মরদেহ তাদের বুঝিয়ে দিয়ে আসি। ফিরোজা বেগম বুদ্ধি প্রতিবন্ধী ভিখারী ছিলেন। ঘাতক ট্রাক্টরের পরিচয় কেউ দিতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন