1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

দাউদকান্দি মুক্ত দিবস ৯ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দি মুক্ত দিবস কাল। ১৯৭১ সালের এ দিনে দাউদকান্দি (বর্তমান দাউদকান্দি-মেঘনা-তিতাস উপজেলা) পাকিস্তান হানাদার বাহিনী থেকে  মুক্ত হয়। লঞ্চে পাকিস্তানি সেনারা ঢাকায় পালিয়ে যান। মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা পিছু হটতে শুরু করলে দাউদকান্দির বীর মুক্তিযোদ্ধারা মানসিকভাবে দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠেন।

তাঁরা ইলিয়টগঞ্জ,শহিদনগর ওয়্যারলেস কেন্দ্র এবং সড়ক ও জনপথ বিভাগের দাউদকান্দি ডাক বাংলোতে অবস্থানরত সেনাদের টার্গেট করে উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে আক্রমণ শুরু করেন।

বৃহত্তর দাউদকান্দির মোহাম্মদপুর, ডাকখোলা, গোয়ালমারী, বাতাকান্দি এসব এলাকার ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা সামনে এগোতে থাকেন। পূর্ব দিক থেকে মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা আক্রমণ করলে পাকিস্তানি সেনারা পশ্চিম দিকে সরে যেতে শুরু করেন।

৮ ডিসেম্বর রাত থেকে ৯ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত যুদ্ধের পর পাকিস্তানি সেনারা দাউদকান্দিতে তাঁদের শেষ আশ্রয়স্থল সড়ক ও জনপথের বাংলোতে ওঠেন। সেখান থেকে লঞ্চে মেঘনা নদী দিয়ে গজারিয়া হয়ে ঢাকায় পালিয়ে যান। দুপুরে বীর মুক্তিযোদ্ধারা দাউদকান্দি পৌঁছে পাকিস্তান বাহিনী মুক্ত দাউদকান্দিতে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা ওড়ান। দিবসটি উপলক্ষে প্রতিবছর দাউদকান্দি উপজেলা সদরে আলোচনাসভা,স্মৃতিচারণা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ