1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় অটো ছিনতাইয়ের পর চালক হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মো.রাশেদ মিয়া (২৮) নামের এক চালককে হত্যা করে অটোরিকশাটিসহ মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি এলাকা থেকে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। শুক্রবার নিহতের পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে। নিহত রাশেদ মিয়া জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিহতের শ্বশুর এরশাদ মিয়া জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার একটি গ্যারেজ থেকে রাশেদ অটোরিকশাটি নিয়ে বের হয়। রাত পৌনে ৭টার দিকে রাশেদ মোবাইল ফোনে তার স্ত্রীকে জানিয়েছে যাত্রীবেশী কিছু লোক একটি অজ্ঞাত স্থানে নিয়ে চায়ের সাথে তাকে কিছু খাইয়েছে। এতে সে অসুস্থ হয়ে পড়েছে। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিহতের স্ত্রী নাদিয়া আক্তার জানান, রাতভর খোঁজাখুজি করেও তার (স্বামী) সন্ধান না পেয়ে শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানায় জিডি করেছি। খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানায় গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করি।
সন্ধ্যায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানান, নিহতের ফিঙ্গারপ্রিণ্ট রিডারের মাধ্যমে পরিচয় শনাক্ত করি। দেবিদ্বার থানা পুলিশের মাধ্যমে পরিবারকে খবর দেয়া হয়। তারা এসে মরদেহ শনাক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন