1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

হোমনা-মেঘনা আসন পূন:স্থাপনের পর সেলিমা আহমাদ এমপি’র শো-ডাউন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৮৭৫ বার দেখা হয়েছে

আইয়ুব আলী,হোমনা

কুমিল্লা ২ (হোমনা-মেঘনা) আসন পূনঃস্থাপনের পর হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) দুপুরে হোমনা উপজেলা থেকে বিশাল গাড়িবহর ও মোটর শোভাযাত্রাসহ মেঘনা উপজেলার পারারবন্দ,মুগাররচর রাধানগর, লক্ষন খোলা,মাইনকারচর পথসভায় অংশগ্রহন করেন এবং জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সরকারের উন্নয়নের কথা বলতে আমি মেঘনার প্রতিটি ঘরে ঘরে যাবো।
জানাগেছে,কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসন পূন:স্থাপন হওয়ার পর এটি ছিল মেঘনা উপজেলায় তাঁর প্রথম সফর।

দুপুর ২টার দিকে মেঘনা উপজেলার পারারবন্দ ব্রীজে পৌঁছলে সেখানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম,মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার,ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা রহমান সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের নৌকা উপহার দেন। পরে লুটেরর শিকদার কমিউনিটি সেন্টারে চা চক্রে মিলিত হন। সেখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল গাফফার হাউদ সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মিলন সরকার,ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা রহমান সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া হোমনা পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলাপরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার,সাবেক যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছসহ হোমনা ও মেঘনা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ সংসদ সদস্যের সফর সঙ্গী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন