1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

দেবীদ্বারে শ্রী শ্রী কালী মাতা মন্দিরের শুভ উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৩০ বার দেখা হয়েছে
  • মোঃ আল আমিন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামে শত বছরের বেশি পুরোনো সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দির এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার ২৩ এপ্রিল ১০ বৈশাখ বিকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।
জানা যায়,১৯১২ খ্রীষ্টাব্দে স্বর্গীয় শিদ্ধী মাতা বসন্ত কুমারী দেবীর প্রতিষ্ঠিত ওই মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বিষয়টি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মানবিক নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু কালীপদ মজুমদার এর দৃষ্টিগোচর হলে তিনি মন্দিরটি পূণঃনির্মাণ করার দায়িত্ব নেন।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ ময়নাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মানবিক নেতা সমাজসেবক বাবু কালীপদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোঃ মোমিন সরকার,দেবিদ্বার সরকারী কলেজের সাবেক জিএস সামসুল হক মাস্টার, দেবিদ্বার উপজেলা আওয়ামী লগের  সদস্য  জীবন চন্দ্র দাস, শ্রম বিষয়ক সম্পাদক বাবু সুজিৎ পোদ্ধার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক, সদস্য মো.হুমায়ুন কবির,আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিঃ জাকির হোসেন,এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান স্বপন, রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমেন প্রমুখ।
প্রধান অতিথি বাবু কালীপদ মজুমদার তার বক্তব্যে বলেন, শত বছরের বেশি পুরোনো  এই সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দির পুনঃনির্মান করতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন,এলাকার যে কোন সামাজিক কর্মকান্ডে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। তিনি এ লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন পাশাপাশি ভবিষ্যতেও যে কোনো সামাজিক কর্মকাণ্ডে সকলের সহযোগিতায় পাশে থাকবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা বাবু কালীপদ মজুমদার ইতিমধ্যে প্রায় দশটি মন্দির এবং তাঁর বাবা ও মায়ের নামে নিজ অর্থায়নে নির্মাণ করেন এবং অনেক মুসলিম ভাই-বোনদের লেখাপড়ার খরচসহ দুই ঈদে কাপড়  ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে নিঃস্বার্থভাবে সার্বিক সহযোগিতা করে আসছেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার