1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে কুবিতে আলোকচিত্র প্রদর্শনী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে কুবিতে আলোকচিত্র প্রদর্শনী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • তুষার ইমরান,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত হয় আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে জুলাইয়ের স্মরণে প্রায় ৫৫ টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। এ বিষয়ে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাঈম খাঁন বলেন‚ ‘আজকে গণ-অভ্যুত্থান দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত ছবি প্রদর্শনীর প্রতিটি ছবি খুব মনোযোগ দিয়ে দেখেছি, আর মনে হচ্ছে সেই দিনগুলোর কথা, কী ভয়ংকর ছিল সেই দিনগুলো! ভাবলেই গা শিউরে উঠে। প্রদর্শনী টা সুন্দর ছিল, আমি আশা করি আরো ছবি কালেক্ট করে, প্রশাসন যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি জুলাই কর্নার স্থাপন করে। সেখানে সবগুলো ছবি সংরক্ষণ থাকবে এটাই প্রত্যাশা।’ এ বিষয়ে আলোক চিত্র প্রদর্শনী প্রস্তুত উপ-কমিটির সদস্য সচিব ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন চৌধুরি বলেন‚ ‘আমরা ওপেন সার্কুলার দিয়েছি আলোকচিত্র পাঠানোর জন্য। ডেডলাইনের মধ্যে অনেকগুলো ছবি পেয়েছিলাম। আমরা সেখান থেকে ৫৫-টা ছবি বাছাই করি। সেগুলো প্রদর্শন করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের শুরু থেকে ৫-আগস্ট পর্যন্ত পুরো ঘটনাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল সবগুলো ছবি যেন ফুটে উঠে। পরিদর্শক খাতায় দর্শকরা মন্তব্য লিখে গিয়েছে।’ আলোক চিত্র প্রদর্শনী প্রস্তুত উপ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম বলেন‚ ‘আমরা জুলাই গণ-অভ্যুথানের স্মৃতিচারণের জন্য এবং সেটার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা আলোকচিত্র প্রদর্শনী করেছি। যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক জুলাই যোদ্ধা এবং একজন শহিদও আছে। আমি লার্জলি ক্রেডিট দেবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের। কারণ তারা ঘটনাগুলোকে এত ভালোভাবে রেকর্ড করেছিলো। তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ ছবি দিয়েছে। আমাদের চেষ্টা ছিল‚ জুলাই গণ-অভ্যুথানের ঘটনাগুলোকে তারিখ অনুযায়ী ফুটিয়ে তুলতে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়