1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টিকটকে চোরাই স্বর্ণব্যবহারে স্ত্রীর অভিনয়, স্বামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে
টিকটকে চোরাই স্বর্ণব্যবহারে স্ত্রীর অভিনয়, স্বামী গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  1. দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা:

চোরাই স্বর্ণ ব্যবহার করে শাহীনা আক্তার শাহীন (২৫) নামে এক অভিনেত্রী টিকটকে অভিনয় করার দেখে, ঢাকা থেকে পুলিশের জালে আটক হয় স্বর্ণচোরা স্বামী মো. সোহেল মিয়া(২৯)।
মঙ্গলবার (১জুলাই) দিবাগত রাতে দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম ও এসআই মো. ফিরুজ’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কামরাঙ্গীচর এলাকার বুড়িগঙ্গা নদীর পাশ থেকে মো. সোহেল মিয়া (২৯) নামে স্বর্ণ চোর সিন্ডিকেটের এক চোর আটক করেছেন।
আটক মো. সোহেল মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল (কাচারী) গ্রামের মৃত: আব্দুর রবের পুত্র।
দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম জানান, মো. সোহেল মিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার স্বর্ণের দোকান চিহ্নীত করে তার সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিল। মো. সোহেল মিয়ার স্ত্রী শাহীন আক্তার শাহীন টিকটক করতেন। সোহেলের মোবইল ফোন ট্রেক করে দেখা যায়, তার স্ত্রী ওই চোরাই স্বর্নের গহনা পড়ে টিকটক করেছিল। পরে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হই।
উল্লেখ্য গত ১৬ মে প্রকাশ্য দিবালোকে দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘বারেক প্লাজা’র পূর্ব গলির ‘খাদিজা শিল্পালয়’র মালিক মো. জাকির হোসেন জুম্মার নামাজ শেষে দোকান খুলতে যেয়ে দেখেন তার দোকানের তালা নেই, ভেতরে ঢুকে দেখেন সুকেসের ভেতর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণের গহনা নেই।
ওই দিন (১৬ মে) সন্ধ্যায় চুরি করা স্বর্ণ কুমিল্লার ইপিজেটের একটি স্বর্ণের দোকানে বিক্রি করতে গিয়ে এক দম্পতি মো. করিম প্রকাশ আবু তাহের(৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার(২৫) আটক হয় পুলিশের হাতে। তাদের জিজ্ঞাসাবাদে মুরাদনগর থেকে আটক হয় স্বর্ণ চোর সিন্ডিকেটের প্রধান আবুল কাসেম।
আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দীতে বেড়িয়ে আসে স্বর্ণ চোর সিন্ডিকেটের অপর সদস্য মো. সোহেল মিয়ার নাম।
এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক সোহেলসহ স্বর্ণ চোরাচালানী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাকী সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত