1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে কুসিক নব-নির্বাচিত মেয়র সৌজন্য সাক্ষাত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান মেয়র রিফাত। এসময় নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তারা প্রায় দুই ঘন্টাব্যাপি কুমিল্লার উন্নয়ন ও নানা বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, আরফানুল হক রিফাতকে বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত কর্মী হিসেবে অনন্য কুমিল্লা গড়ার যে স্বপ্ন নিয়ে কুমিল্লাবাসী ভোট দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন তা দৃঢ়তার সাথে পালন করার জন্য পরামর্শ দেয়া হয়। আমি আশাবাদী সৃজনশীল রাজনীতির পাশাপাশি ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লায় বসবাসরত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, প্রায় ২ ঘন্টা ব্যাপি কুমিল্লার নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। মাননীয় মন্ত্রী বলেছেন, কুমিল্লার উন্নয়নে যা যা করা দরকার তা তিনি করতে চান। কুমিল্লার নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বাস্তবসম্মত উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়েছেন তিনি।
এর প্রেক্ষিতে নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত বলেছেন, কুমিল্লার উন্নয়নে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলবো। প্রয়োজনে স্টেকহোল্ডারদের সাথে বসবো। যেভাবেই কুমিল্লাকে সাজানো যায়, সেভাবেই চিন্তা-ভাবনা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত