1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

যৌতুকের বলি শান্তা হত্যাকারীদের ফাঁসীর দাবীতে দেবীদ্বারে মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

যৌতুকের জন্য শান্তাকে পিটিয়ে হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয় স্বামী-সাজ্জাদুর রহমান শাওন(৩০) ও তার পরিবারের লোকজন। নির্যাতনে তার শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত হয়েছে। বাম কানের একাংশ ছেড়া, মাথা থেতলানো ও রক্তাক্তসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও রক্তাক্ত ছিল। আমার মেয়েকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি আমার শান্তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বুধবার বিকেলে দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর বাজারে সড়ক অবরোধ করে শান্তা হত্যাকারীদের বিচারের দাবীতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন শান্তার মা রানুয়ারা বেগম।
এলাকাবাসীর ব্যানারে বহুল আলোচিত শান্তা হত্যাকান্ডের বিচারের দাবীতে আয়োজিত ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েকশত নারী-পুরুষ অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নিজেরা করির কর্মসূচী সংগঠক সুপ্রিয়া মন্ডল, ভূমিহীন নেত্রী রোকেয়া বেগম, মোঃ লিল মিয়া, শান্তার ভগ্নিপতি মোঃ জাহাঙ্গীর আলম, চাচা নূরু মিয়া প্রমূখ।
উল্লেখ্য, দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের রুক্কু মিয়া মেয়ে শান্তা আক্তার (২৩)’র স্বামী কুমিল্লার কাপ্তান বাজার এলাকার শুভ মিয়ার পুত্র মো. সাজ্জাদুর রহমান শাওন গত বৃহস্পতিবার (১২জানুয়ারী) তার চাচার মৃত্যুর খবর দিয়ে শান্তাকে বাবার বাড়ি থেকে তার বাড়িতে নিয়ে যায়। পরদিন শুক্রবার (১৩ জানুয়ারী) শান্তার বাবার বাড়িতে খবর পাঠায় যে, শান্তা বিষ পান করেছে।
ওই ঘটনায় ভিক্টিমের মা রানুয়ারা বেগম (৪২) বাদী হয়ে সোমবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ১ নং ট্রাইবুনাল আদালতে স্বামী-সাজ্জাদুর রহমান শাওন, শ^শুর মো. শুভ মিয়া (৫৫), শ্বাশুরী- ইয়াসমিন বেগম (৫০) সহ ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান