1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুরাদনগরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কুড়াখাল গ্রামে জুম্মার আযান দেয়াকে কেন্দ্র করে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যার ঘটনার এজাহার নামীয় পলাতক আসামী জহির খাঁন(৩০)কে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম। বুধবার রাতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত জহির উপজেলার কুড়াখাল গ্রামের পইরন খাঁনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কুড়াখাল গ্রামের চাঞ্চল্যকর মুসল্লী হানিফ খান হত্যা মামলার এজাহার নামীয় ৪নাম্বার পলাতক আসামী জহির খান ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিমের যৌথ অভিযানে বুধবার মধ্যরাতে কসবা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এই মামলায় এজাহার নামীয় আরো ৮জন আসামী এখনো পলাতক রয়েছে এবং এজাহার নামীয় ১নাম্বার আসামী শাহিন ভূূইয়া কারাগারে রয়েছে।
এব্যাপারে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা আসামী জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে। মামলার তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হবে। এই মামলার বাকী আসামীদেরও গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত: গত ১৭ই সেপ্টেম্বর শুক্রবার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কুড়াখাল গ্রামের বাইতুন নুর জামে মসজিদে জুম্মার আযান ভেতরে বাহিরে দেয়াকে কেন্দ্রকরে রেজভীপন্থীরা সুন্নী মুসল্লীদের উপর দেশীয় অ¯্রদিয়ে হামলা চালায়। এসময় হানিফ খান নামের এক মুসল্লী ঘটনাস্থলে নিহত হয় এবং আরো ৭জন আহত হয়। এঘটনায় নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ১০জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত