1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

মাদক ব্যবসায় বাধাঁ দেওয়ায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার নগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ী মেরাজের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজ শিক্ষার্থী মিথুন ভূইয়ার (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর। এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশ মেরাজের ঘর থেকে একটি ছোরা উদ্ধার করেছে। দুপুরে পুলিশের অভিযানে মিথুন হত্যা মামলার মূল আসামি মিরাজ এবং শরিফুল ইসলাম রাসেলকে অাটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মিথুন ভূইয়ার মৃত্যু হয়। নিহত মিথুন ভূইয়া নগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলির লিটন মিয়ার ছেলে। ঘাতক মেরাজ একই এলাকার রাহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মাদক ব্যবসায় বাধাঁ দেওয়ার অজুহাতে চেয়ারম্যান গলির সামনে মিথুন ভূইয়ার বুকে ছুরিকাঘাত করা হয়। মিথুন ভূইয়া দুই হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও হাতও কেটে রক্তাক্ত হয়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ওই দিন রাতে তাকে ঢাকায় নেওয়া হয়। গতকাল রাতে তাকে আবার কুমিল্লায় আনা হয়। পরে রাতে তার অবস্থার আবার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ ভোরে পুনরায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয় কোতয়ালী থানার ওসি আনোয়ারুল আজিম জানান, দুইজনকে অাটক করা হয়েছে, বাকী অাসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ