1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

বাঙ্গরায় দুই চুরাই গাড়িসহ আটক হলেন বুলেট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
নামেই তার আতংক নয়। কিশোর গ্যাং, চুরি ছিনতাই, ডাকাতিসহ হেন কাজ নেই সে করে না। দলের কোন সদস্য কথার বাহিরে গেলে তাকে ইয়াবা দিয়ে ধরিয়ে দেয়ার ভয় দেখায় সে। এভাবে একটি গ্রæপকে জিম্মি করে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে বুলেট। বয়সের তুলনায় অপকর্মের তালিকা দীর্ঘ, রয়েছে একাধিক মামলা। সেই বুলেট (২৫) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার জাড্ডা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। বৃহস্পতিবার ভোরে বাঙ্গরা বাজার থানার মেটংগর গ্রাম থেকে একদল পুলিশ তাকে আটক করে। তার চুরি করা দুইটি গাড়ি উদ্ধার করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে মেটংগর বাজারের রাধাকৃষ্ণ মন্দিরের পূর্ব পাশের সফিক মিয়ার গ্যারেজ থেকে দুইটি অটোরিক্সা চুরি হয়। চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গাড়ি দুইটি উদ্ধারের রেশ ধরে বুলেটকে আটক করা হয়।
এলাকায় গিয়ে জানা যায়, সবুজ মিয়া ওরফে বুলেট ১৬ বছর বয়স থেকেই বখাটেদের সাথে মিসতেন বেশি। একটা সময় সে নিজেই আট থেকে দশ জনের একটি গ্রæপ তৈরি করে খারাপ পথে পা বাড়ায়। ছোট বেলায় বাবা মারা যাওয়ার পর একটু বেশিই যেন বখাটে পনা স্থানীয়দের চোখে পরে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সবুজ মিয়া ওরফে বুলেট কে আটক করে, তার চুরি করা দুইটি অটোরিক্সা উদ্ধার করেছি। বুলেটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা