1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

বহিষ্কৃত হয়েও চার দিন আগেই বিএনপির সম্মেলনস্থলে সস্ত্রীক সাক্কু

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটির গত নির্বাচনে মনিরুল হক সাক্কু দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। তবে বহিষ্কৃত হয়েও কুমিল্লায় বিএনপির আসন্ন সমাবেশের জোর প্রচারণা চালাচ্ছেন সাক্কু।
মঙ্গলবার স্ত্রী আফরোজা জেসমিন টিকলিকে নিয়ে নগরীর টাউন হল মাঠে বিএনপির সমাবেশের জন্য নির্ধারিত স্থানে হাজির হয়েছিলেন সাক্কু। সেখানে বসে নেতা-কর্মীদের নিয়ে দুপুরের খাবারও খেয়েছেন আলোচিত এই দম্পতি।
কর্মীদের সামনে একে অপরের মুখে খাবার তুলে দেন সাক্কু ও টিকলি। এমন দৃশ্যে ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা আপ্লুত হন। ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হলে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সম্মেলন ঘিরে উত্তেজনা বিরাজ করছে দলটির নেতা-কর্মীদের মধ্যে।
কুমিল্লা বিএনপির রাজনীতি দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছিন। অন্য গ্রুপের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
২৬ নভেম্বর কুমিল্লা টাউন হলে দলটির বিভাগীয় সম্মেলন উপলক্ষে আলাদা আলাদা প্রচারণা চালাচ্ছেন হাজি ইয়াছিন ও মনিরুল হক সাক্কু। আলাদা প্রচারণা চালালেও সমাবেশ সফল করতে এ দুই নেতাই এখন মরিয়া।
মনিরুল হক সাক্কু বলেন, প্রচার-প্রচারণার সময় দেখেছি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতা-কর্মীদের জন্য আমার পৈতৃক সম্পত্তির ওপর নির্মিত ৭৮টি ফ্ল্যাট বরাদ্দ রেখেছি। এ ছাড়াও হোটেল বুকিংও দিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ