1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

প্রতিসময়ের উদ্যোগে নগরীর ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে শীতের পোশাক ও ভ্যাসলিন বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৫২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভাসমান ছিন্নমূল দরিদ্র মানুষগুলো যেখানে পরনের কাপড় জোগাড় করতে তাদের হিমশিম পোহাতে হয়,সেখানে তাদের কাছে শীতের পোশাক বাহুল্য বৈকি। আর এমন সব ভাসমান ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে শীতের পোশাক নিয়ে দাঁড়িয়েছে কুমিল্লার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল‘প্রতিসময়’।
সোমবার(২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীতে ভাসমান নারী-পুরুষ ও শিশুদের অবস্থান খুঁজে খুঁজে তাদের হাতে তুলে দেয়া হয় শীত নিবারনের জন্য জ্যাকেট, সোয়েটার, টাউজার। সাথে শীতের প্রসাধনী হিসেবে দেওয়া হয় ভ্যাসলিন।
প্রতিসময়ের উদ্যোগে মানবিক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিসময়ের সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী,প্রতিসময়ের প্রধান সম্পাদক সাদিক হোসেন মামুন, স্টাফ রিপোর্টার নেকবর হোসেন ও মুরাদনগর উপজেলার স্টাফ রিপোর্টার রায়হান চৌধুরী।
পরে বজ্রপুর এলাকায় মানবতার দেয়ালে বেশ কিছু শীতের পোশাক টানিয়ে দেয়া হয়। এছাড়াও টাউনহল মাঠে ছিন্নমূল শিশুদের মাঝে ভ্যাসলিন বিতরণ করা হয়।
সময় এখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার। আসুন একবার অপারক এবং অসহায় বয়স্ক নারী-পুরুষ ছিন্নমূল শিশুদের কথা ভাবি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই। একটি কাপড় দিয়ে হলেও শীতার্তের পাশে দাঁড়াই। নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করা মহৎ ও পুণ্যময় কাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ