1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

দেবীদ্বার ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ উদ্যোগে ৯ শহীদের স্মরণে ৯ দপ্তরে বৃক্ষচারা রোপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
দেবীদ্বার ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ উদ্যোগে ৯ শহীদের স্মরণে ৯ দপ্তরে বৃক্ষচারা রোপন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এ আর আহমেদ হোসাইন

জুলাই- আগস্ট গণঅভ‚্যত্থানের বর্ষপূর্তীতে ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ কর্তৃক শহীদদের স্মৃতিকে অ¤øাণ করে রাখতে, ‘এক শহীদ- এক বৃক্ষ’ রোপন কর্মসূচীর আওতায় দেবীদ্বার উপজেলার ‘শহীদ গ্যাজেটভ‚ক্ত’ ৯ জন শহীদ যোদ্ধার স্মরনে ৯ টি সরকারী দপ্তর প্রাঙ্গনে ৯ টি বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় দেবীদ্বার উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে ওই কর্মসূচী পালিত হয়।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হানাত খাঁনের নেতৃত্বে ওই বৃক্ষরোপন কর্মসূচীতে শহীদ পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহসান পারভেজ খোকন, কুমিল্লা সিভিল সার্জন ডাঃ আলী নূর বশির, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান, আরএমও ডাঃ কবির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী অর্জুন চাকমা, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, বনবিভাগের কর্মকর্তা আব্দুল মতিন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
গ্যাজেটভ‚ক্ত ৯ জন শহীদ যোদ্ধাদের স্মরনে যেসব দপ্তরে বৃক্ষের চারা রোপন করা হয়, সে দপ্তরগুলো হল,- দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বড়শালঘর গ্রামের শহীদ সাগর’র স্মরনে একটি বকুল ফুলের গাছ রোপন করা হয়। এ সময় শহীদ সাগরের মা মোসাম্মৎ বিউটি আক্তার উপস্থিত ছিলেন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে শহীদ ছাব্বির’র স্মরনে একটি জাম গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ ছাব্বিরের মা’ রীনা আক্তার উপস্থিত ছিলেন। দেবীদ্বার থানা প্রাঙ্গণে শহীদ জহিরুল ইসলামের স্মরণে একটি কৃষ্ণচুড়া ফুলের গাছ রোপন করা হয়। এসময় শহীদ জহিরুল ইসলামের মা’ মোরশেদা বেগম, স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং সাড়ে ৩ বছরের একমাত্র কণ্যা সন্তান জাকিয়া ইসলাম উপস্থিত ছিলেন। দেবীদ্বার সাবরেজিষ্টার অফিস প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের স্মরণে একটি জাম গাছ রোপন করা হয়। এসময় শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা মো. সফিকুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। উপজেলা পশু সম্পদ কার্যালয় প্রাঙ্গণে শহীদ ফয়সালের স্মরনে একটি কাঠাল গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ ফয়সালের মা হাজেরা বেগম উপস্থিত ছিলেন। দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয়ের সামনে শহীদ রুবেলের স্মরণে একটি গামারী গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ রুবেলের মা হাসনেয়ারা বেগম উপস্থিত ছিলেন। দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে শহীদ সোহাগ মিয়ার স্মরনে একটি মেহগনি গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ সোহাগের পরিবারের কেউ ছিলেন না। দেবীদ্বার পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে রবিন মিয়ার স্মরনে একটি কৃষ্ণচুড়া ফুলের গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ রবিন মিয়ার পরিবারের কেউ ছিলেন না।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হানাত খাঁন বলেন, এ বৃক্ষের চারাগুলো নিারাপদে বেড়ে উঠার স্বার্থে নিরাপদ বেস্টুনি এবং শহীদদের নামফলকের ষ্টোন স্থাপন করা হবে। এ গাছগুলো বড় হয়ে ফল দেবে, অক্সিজেন দেবে, ফুলের সুগন্ধি দেবে, ছায়া দেবে, সবই শহীদদের রুহের শান্তিতে উৎস্বর্গীত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়